ছাতকে সাংবাদিক মনিরের বি রু দ্ধে অ*পপ্রচার, অনলাইন প্রেসক্লাবের নি ন্দা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ PM

ছাতকে সাংবাদিক মনিরের বি রু দ্ধে অ*পপ্রচার, অনলাইন প্রেসক্লাবের নি ন্দা

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০৭:২৪:৩১ PM

ছাতকে সাংবাদিক মনিরের বি রু দ্ধে অ*পপ্রচার, অনলাইন প্রেসক্লাবের নি ন্দা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলার ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরকে জড়িয়ে পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাব সহ ছাতকের কর্মরত মূলধারার  সংবাদকর্মীরা।

এক বিবৃতিতে ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাজ্জাদ মাহমুদ মনির জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমাজসচেতন ব্যক্তি ও পেশাদার সাংবাদিক। সাজ্জাদ মাহমুদ মনির একাধিক জনপ্রিয় সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে সামাজিক উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত।

কোভিড মহামারির সময় ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক হিসেবে সামনের সাড়িতে থেকে কাজ করেছেন। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের অন্যায় অনিমের বিরুদ্ধে ছিল তার কলম ছিলো সোচ্চার। হাতেনাতে আওয়ামী লীগের ভোট চুরির একাধিক নিউজ করে সারা দেশে  হয়েছেন প্রশংসিত। 

সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ জেলায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সাজ্জাদ মাহমুদ মনির একজন সাহসী ও উদ্যমী সাংবাদিক। তার জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়।

ভবিষ্যতে এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান ছাতক অনলাইন প্রেসক্লাবের  সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ছাতকের  সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”