ছাতক পৌর সভার নতুন বাজেট ঘোষণা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ PM

ছাতক পৌর সভার নতুন বাজেট ঘোষণা

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৭:৪৭:২২ PM

ছাতক পৌর সভার নতুন বাজেট ঘোষণা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলার ছাতক পৌর সভার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৯ জুন ) পৌর সভা মিলনায়তনে চলতি অর্থ বছরের জন্য নতুন এ বাজেট ঘোষণা করা হয়।

পৌর সভার  প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে,পৌর সভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় আনুষ্ঠানিকভাবে ৫৪ কোটি,৮৩ লক্ষ, ৮৪ হাজার,৩৪৭ টাকার  এ নতুন বাজেট ঘোষণা করেছেন।

বাজেটে সর্বমোট আয় ৫৪ কোটি,৮৩ লক্ষ,৮৪ হাজার,৩৪৭ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি, ৮৮ লক্ষ,৫৯ হাজার ৫৯৪ টাকা। বাজেটে উদৃত্ত্ব তহবিল দেখানো হয়েছে ১ কোটি, ৯৫ লক্ষ,২৪ হাজার ৭৫৩ টাকা।

বাজেটে প্রস্তাবিত রাজস্ব তহবিলে আয়১০ কোটি ২৪হাজার ৭৫৩ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৫ লক্ষ টাকা। উন্নয়ন  তহবিলের আয় ৪৪ কোটি, ৮৩ লক্ষ,৫৯ হাজার, ৫৯৪ টাকা  এবং ব্যয়ও ধরা হয়েছে ৪৪ কোটি, ৮৩ লক্ষ, ৫৯ হাজার ৫৯৪ টাকা।

বাজেট অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো.আইনুল ইসলাম ভুইয়া,পৌর সভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক,হিসাব রক্ষন কর্মকর্তা কুলসুমা বেগম,কর আদায়কারী মো. জামাল উদ্দিন,পৌর বিএনপির  যুগ্ম আহবায়ক মো. সামসুর রহমান বাবুল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”