আবু সাঈদ হ*ত্যা : ৩০ জনের বিরুদ্ধে অ*ভিযোগ দায়ের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

আবু সাঈদ হ*ত্যা : ৩০ জনের বিরুদ্ধে অ*ভিযোগ দায়ের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ১২:৩৭:৩৭ অপরাহ্ন

আবু সাঈদ হ*ত্যা : ৩০ জনের বিরুদ্ধে অ*ভিযোগ দায়ের

ছবি : সংগৃহীত


গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।  

সোমবার (৩০ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন পক্ষ এই অভিযোগ জমা দিয়েছে। বেলা সাড়ে ১১টায় অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনাল শুনানি করবে।

এর আগে তদন্ত সংস্থা তাদের প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে এই ৩০ জনের জড়িত থাকার বিষয়টি তুলে ধরেছিল। গত ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল এবং শুনানির জন্য ২৬ জুন তারিখ নির্ধারণ করেছিল।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। এই ঘটনায় সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে এই হত্যাকাণ্ডে সহায়তা ও উসকানি দিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এই চার আসামি অন্য মামলায় আগেই গ্রেপ্তার ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক