নতুন সিনেমা ‘ত্রিধারা’ প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল ও ঋতুপর্ণা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৪ PM

নতুন সিনেমা ‘ত্রিধারা’ প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল ও ঋতুপর্ণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০৩:১২:২০ PM

নতুন সিনেমা ‘ত্রিধারা’ প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল ও ঋতুপর্ণা

ছবি : ফাইল ফটো


২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার ফলে পাল্টে যায় তিনটা জীবন। অতীত ফিরে এসে কীভাবে তিনটি জীবনের সমীকরণ বদলে দেয়—এমনই এক গল্প নিয়ে অমিতাভ ভট্টাচার্য নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা। 

‘ত্রিধারা’ শিরোনামে সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই সিনেমার মধ্য প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে চঞ্চল-ঋতুপর্ণাকে।

নতুন সিনেমা নিয়ে চঞ্চল চৌধুরী গণমাধ্যমে বলেন, সিনেমাটি নিয়ে একাধিকবার তাদের সঙ্গে কথা হয়েছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। গল্প শুনে মনে হয়েছে কাজটি দারুণ হবে। আসলে একটি সিনেমায় যুক্ত হওয়ার আগে তো বেশকিছু প্রক্রিয়া থাকে। সেগুলো এখনও হয়নি। মনে হচ্ছে আমাদের এই কাজটি হবে।

চঞ্চল চৌধুরীর সুরেই ভারতী গণমাধ্যমে কথা বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। সব ঠিক থাকলেই এই ছবির কাজ শুরু হবে। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত ‘উৎসব’ সিনেমা রীতিমতো চমক দেখাচ্ছে। মুক্তির বিশ দিন পেরিয়ে গেলেও এখনও ছবিটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। এছাড়া ‘ইনসাফ’ ছবিতেও কেমিও চরিত্রে তাকে পছন্দ করেছে দর্শক।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা