সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ PM

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জ*ব্দ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০৪:২২:২২ PM

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জ*ব্দ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স এবং চকলেট জব্দ করেছে বিজিবি।

সোমবার (৩০ জুন) ভোরের দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

আজ দুপুরে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় তারা ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।

লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গুদাম থেকে ভারতীয় শাড়ির চালান জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”