রেজিস্ট্রি ফি বাড়ছে তাই জগন্নাথপুরে জমি কেনাবেচার হিড়িক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

রেজিস্ট্রি ফি বাড়ছে তাই জগন্নাথপুরে জমি কেনাবেচার হিড়িক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৫:২৯:৫৩ PM

রেজিস্ট্রি ফি বাড়ছে তাই জগন্নাথপুরে জমি কেনাবেচার হিড়িক

ছবি:নিজস্ব


প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি কেনাবেচার রেজিস্ট্রির হিড়িক পড়েছে। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত এই একদিনে দলিল রেজিস্ট্রার হয়েছে ৮৭টি। যা গত এক বছরের কেনাবেচার সর্বোচ্চ রেকর্ড। চলতি বছরের জুলাই মাস থেকে জমিকেনায় রেজিস্ট্রি ফি বাড়ছে এমন খবরে জমি কেনাবেচার হিড়িক পড়ে। এর আগে গত মঙ্গলবার ও রবিবার দুই দিনে ১৭২টি দলিল রেজিস্ট্রার সম্পাদন হয়। 

এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা সাবরেজিস্টার কার্যালয় সূত্র জানায়, জুলাই মাস থেকে দলিল কেনায় ফি বাড়বে এবং রেজিস্ট্রি প্রক্রিয়ার জটিলতা বাড়তে পারে এমন খবরে অনেকে তাড়াহুড়ো করে জমির দলিল রেজিস্ট্রার করেছেন। রবিবার জুন মাসের শেষ রেজিস্ট্রি হিসেবে সকাল থেকে জগন্নাথপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে ক্রেতা বিক্রেতার ভিড় দেখা যায়। রাত ১০ টা পর্যন্ত দলিল রেজিস্ট্রি হতে দেখা যায়। এ উপজেলায় সাবরেজিস্টার পদ শূন্য থাকায় একজন সাবরেজিস্টার কে জেলার তিন উপজেলায় দায়িত্ব পালন করতে হচ্ছে। যার প্রেক্ষিতে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলায় দলিল রেজিষ্ট্রি হয়ে থাকে। জুন মাসের মাঝামাঝি সময়ে জুলাই থেকে দলিল রেজিস্ট্রি ফি বাড়ছে এমন খবর ছড়িয়ে পড়ে। এতে গত মঙ্গলবার ৮৪ টি দলিল রেজিস্ট্রার হয়েছে। আগামী মঙ্গলবার ১ জুলাই হওয়াতে ক্রেতা বিক্রেতার চাপে রবিবার এসে দলিল রেজিস্ট্রারের দাপ্তরিক কাজ করতে হয় সাবরেজিস্টার সাইফুল আলমকে। 

জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ দ্বীপক কুমার দে জানান, নতুন অর্থ বছর জুলাই মাস থেকে জমি কেনাবেচার ফিস বাড়বে এমন খবর ক্রেতা বিক্রেতার মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ক্রেতা বিক্রেতার মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। তাদের আগ্রহে জগন্নাথপুরে গত দুই দিনে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত দলিল রেজিস্ট্রার হয়েছে। 

জগন্নাথপুর উপজেলা সাবরেজিস্টার সাইফুল আলম জানান, জুলাই মাস থেকে উৎস কর বাড়ছে তাই দলিল রেজিস্ট্রি ফি বাড়বে। ক্রেতা বিক্রেতার সুবিধা ও চাপে আমি রবিবারও জগন্নাথপুরে দায়িত্ব পালন করেছি। তিনি জানান, অর্থ বছরের শেষ দিনে জগন্নাথপুরে এই বছরের সর্বোচ্চ দলিল রেজিস্ট্রার হয়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক