দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশি নাগরিক ও ২ মানব পা চা র কারী আ ট ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশি নাগরিক ও ২ মানব পা চা র কারী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৭:০৭:৪৯ PM

দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশি নাগরিক ও ২ মানব পা চা র কারী আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা সীমান্ত এলাকা থেকে চারজন পাচার হওয়া বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বুধবার (২ জুলাই ) দুপুরে ২৮ বিজিবির বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এর কাছাকাছি ইদুকোনা এলাকা থেকে তাদের আটক করে।

আটক মানব পাচারকারীরা হলেন, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেন এর পুত্র মো. ইমন হোসেন (২২), মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হোসেন (৫৫)।

পাচার হওয়া চার বাংলাদেশি নাগরিক হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের পুত্র মো. নুর ইসলাম মোড়ল (২০),কুটি মিয়ার পুত্র মো. লিটন মির (৫০),মৃত জাফর মোল্লার পুত্র মো. নজরুল ইসলাম (৪০), মৃত সাইদুর রহমানের মো. শাহিন মিয়া (৩০)।

বিজিবি সূত্রে জানা যায়, আটক শাহিন মিয়া ইতঃপূর্বে ভারতে প্রবেশ করেছিলেন এবং এদিন বাকি তিনজনকে ভারতে পাচারের উদ্দেশ্যে একত্রিত হন। তবে সীমান্ত টহল দলের তৎপরতায় তারা আটকের মুখে পড়েন। এ সময় পাচারকারী চক্রের আরও একজন সদস্য উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র মো. আরমান হোসেন (২৫) পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ৩-৪ মাস কাজ করার পর দেশে ফিরে আসতেন। এই চক্র অর্থের বিনিময়ে মানব পাচারে জড়িত।

আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক