জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার পূজা উদযাপনের কমিটি অনুমোদন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার পূজা উদযাপনের কমিটি অনুমোদন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ১০:৪৮:০০ PM

জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার পূজা উদযাপনের কমিটি অনুমোদন

ছবি: নিজস্ব


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ জুলাই)   সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিক স্বাক্ষরিত কমিটির অনুমোদিত কপি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।

সুনামগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় কমিটি গ্রহণকালে উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির আহ্বায়ক বিজন কুমার দেব, সদস্য সচিব  বিভাস দে, সদস্য অমিত দেব, পৌর শাখার সদস্য সচিব দ্বীপক কুমার দেব।

অনুমোদিত কমিটিতে বিজন কুমার দেব কে আহ্বায়ক ও বিভাস দে কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা শাখায় আহ্বায়ক কমিটি এবং প্রদীপ সূত্রধর কে আহ্বায়ক ও দ্বীপক কুমার দেব কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট পৌর শাখার  আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিকে ৯০ দিনের মধ্যে সম্মেলন করতে নির্দেশ দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক