জগন্নাথপুরে চিকিৎসক নেই পাঁচ উপস্বাস্থ্যকেন্দ্রে সেবাবঞ্চিত লক্ষাধিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

জগন্নাথপুরে চিকিৎসক নেই পাঁচ উপস্বাস্থ্যকেন্দ্রে সেবাবঞ্চিত লক্ষাধিক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০৫:১১:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরে চিকিৎসক নেই পাঁচ উপস্বাস্থ্যকেন্দ্রে সেবাবঞ্চিত লক্ষাধিক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই অনেক দিন ধরে। এতে করে ইউনিয়ন পর্যায়ের অন্তত দুই লাখ সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসক না থাকায় ইউনিয়নবাসী আস্থা হারাচ্ছে এসব উপস্বাস্থ্যকেন্দ্রের ওপর।

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোয় একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্য সহকারী, একজন নার্স, একজন ফার্মাসিস্ট, একজন এমএলএস বা সাঠকর্মীর পদ থাকলেও, এর কোনোটিতে জনবল নেই। বর্তমানে একজন করে মিডওয়াইফের মাধ্যমে চলছে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো। সপ্তাহে এক থেকে দু'দিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা পালাক্রমে সেখানে গিয়ে দায়িত্ব পালন করেন। এতে করে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী।

বৃহস্পতিবার (৩ জুলাই) খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া, মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল ও আশারকান্দি ইউনিয়নের জহিরপুরে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে দীর্ঘদিন ধরে জনবল সংকটে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শাহীন তালুকদার বলেন, শিগগিরই রোগীদের সেবা নিশ্চিতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্সসহ জনবল নিয়োগ দিয়ে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সরকারের দায়িত্বশীল বিভাগ কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান স্থানীয়দের।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায় জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু'জন চিকিৎসককে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পালাক্রমে দায়িত্ব পালন করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক