শাল্লায় পানিতে ডুবে প্রা ণ গেল দুই শিশুর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

শাল্লায় পানিতে ডুবে প্রা ণ গেল দুই শিশুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০৬:২৯:৪৬ PM

শাল্লায় পানিতে ডুবে প্রা ণ গেল দুই শিশুর

পতীকী ছবি


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) এবং মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫)। আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে তানভীরের সঙ্গে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তারপর কিভেবে তারা পুকুরে নেমেছে তা কেউ দেখেনি। 

আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তানভীরের বাবা কবির হোসেন বলেন, ‘খেলার সময়ই হয়তো পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। আকিব আমার ভাগ্নে। তাদের মৃত্যুতে আমি বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছি।’

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব বিশ্বাস জানান, ‘শিশু দু’জনকে হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল।’

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক