‘নদীশাসনের নামে পানি আ গ্রা স ন সহ্য করা হবে না’—রাশেদ প্রধান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

‘নদীশাসনের নামে পানি আ গ্রা স ন সহ্য করা হবে না’—রাশেদ প্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৬:৪৫:০৭ অপরাহ্ন

‘নদীশাসনের নামে পানি আ গ্রা স ন সহ্য করা হবে না’—রাশেদ প্রধান

সংগৃহিত


জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, প্রমত্ত পদ্মার নানাবিধ জায়গায় চর জেগে উঠেছে, দেখে মনে হচ্ছে ছোট ছোট খাল। ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে হিন্দুস্তান আমাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে। কথা বার্তা পরিষ্কার, হাসিনামুক্ত নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন চলবে না। অন্তর্বর্তী সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ৫ম দিন রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, সীমান্ত হত্যা, ভূমি দখল, অবৈধ পুশইন, পানি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে ভারত প্রমাণ করেছে তারা আমাদের বন্ধুর ছদ্মবেশে চির শত্রু। দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আগামীতে বাংলার মসনদে ফ্যাসিস্ট শেখ হাসিনার মত নতুন কোন স্বৈরাচার ও হিন্দুস্তানের গোলাম যেন আহরণ করতে না পারে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা। গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, শামীম আখতার পাইলট, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সামছুল হক আকন্দ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক