গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ PM

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৪:০৭:৫৯ PM

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব

ফাইল ফটো


দীর্ঘদিন ধরেই মাঠে বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে সিপিএলসহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন এবার আরও একটি সুখবর পেলেন দেশসেরা এই ক্রিকেটার। গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন তিনি।বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে আইএলটি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন ফ্র‌ঞ্চাইজিটি।

রোববার (৬ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একপোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন দুবাই ক্যাপিটালস।এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নেবে ৫টি দল। তাদের মধ্যে আছে বাংলাদেশের রংপুর। এই টুর্নামেন্টে খেলবে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস ও দুবাই ক্যাপিটালস।রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু রাজনৈতিক কারণে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে নিতে পারেনি রংপুর। এবার তাদের বিপক্ষেই মাঠে নামবেন সাকিব।

সূচি অনুযায়ী, ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে দুবাই ক্যাপিটালস। পরের ম্যাচ ১১ জুলাই হোবার্ট হারিকেন্সের বিপক্ষে। ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ১৬ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ রংপুর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক