চীনকে ৫-২ গোলে হা রা ল বাংলাদেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ PM

চীনকে ৫-২ গোলে হা রা ল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৯:১৫:১৭ PM

চীনকে ৫-২ গোলে হা রা ল বাংলাদেশ

ছবি: নিজস্ব


অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ বালক দল টানা তৃতীয় জয় পেয়েছে। আজ স্বাগতিক চীনকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের সাত মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় দ্বিগুণ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি।

তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক চীন। জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসানের গোলে বাংলাদেশ জয়ের পথে থাকে। চতুর্থ কোয়ার্টারে আরো এক গোল পরিশোধ করে চীন খেলায় ফেরার আরেক দফা চেষ্টা করে। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সতর্কতামূলক খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

হংকংয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছিল। আজ স্বাগতিক চীনকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠার পথে অনেকটা এগিয়ে গেল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক