সিনেমার দৃশ্য নয়, বাস্তবে নায়ক ডিপজলের বি রু দ্ধে এ সি ড হা ম লা র মা ম লা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ PM

সিনেমার দৃশ্য নয়, বাস্তবে নায়ক ডিপজলের বি রু দ্ধে এ সি ড হা ম লা র মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৪:১০:১৩ PM

সিনেমার দৃশ্য নয়, বাস্তবে নায়ক ডিপজলের বি রু দ্ধে এ সি ড হা ম লা র মা ম লা

ছবি : ফাইল ফটো


মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামের এক নারী এ মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অপর আসামি হলেন, মনোয়ার হোসেন ডিপজলের পিএস মো. ফয়সাল।

মামলার অভিযোগে বলা হয়,বাদিনী গত ২ জুন গাবতলী গরুর হাটে ঈদুল আযহা উপলক্ষে গরু দেখার জন্য যান। সেখানে চলচ্চিত্র অভিনেতা ডিপজলও আসেন। তিনি অভিনেতা ডিপজলের ভক্ত। তাই ডিপজল অফিসের ভেতরে আছে জেনে ওই বাদিনী অফিসের সেখানে প্রবেশ করেন এবং ডিপজলকে সালাম দিয়ে বলেন, ‘ভাই আপনি কেমন আছেন? আমি আপনার খুব ভক্ত, আপনি আছেন শুনে আপনার সঙ্গে দেখা করার জন্য ভেতরে আসলাম।’ 

তখন আসামি ডিপজল ধমক দিয়ে বলেন, ‘এই, এই মহিলা ভেতরে কিভাবে ঢুকলো? বের কর এখান থেকে।’ তখন বাদিনী বলেন যে,‘ভাই আমি একটু কথা বলেই চলে যাব, আমাকে বের করে দিতে বলছেন কেন?’ তখন তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘এই তোরা এই মহিলাকে পিটিয়ে এখান থেকে বের কর।’

অতঃপর আসামি ডিপজলের হুকুমে ও প্ররোচণায় আসামি ফয়সাল এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুজন ব্যক্তি বাদিনীর ঘাড় ও হাত ধরে এবং তার পিঠে হাত দিয়ে জোর জবরদোস্তি করে অফিসের ভেতর থেকে টেনে আনে। তারা অফিসের গেইটের কাছে এনে বাদিনীকে ধাক্কা দিলে তিনি জামা কাপড় পেঁচিয়ে মাটিতে পড়ে যান।এরপর বাদিনী ‘শরীরে হাত দিলেন কেন, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন’ কেন জানতে চাইলে ডিপজল বাদিনীকে বলে, ‘এখান থেকে এখন না গেলে তোর হাত পা ভেঙে পাশের তুরাগ নদীতে ফেলে দেব।’

তখন বাদিনী প্রতিবাদ করলে গরুর রশি এনে তার হাত বেঁধে ফেলে এবং অন্যান্য ৮/১০ অজ্ঞাতনামা আসামি বাদিনীর শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি লাথি মারতে থাকে। এক পর্যায়ে বাদিনীর ঘাড়ে এসিড ঢেলে দিলে- তিনি যন্ত্রণায় কান্না করতে থাকলে ছেড়ে দেন। 

অতঃপর বাদিনী সেখান থেকে বাসযোগে বাসায় আসলে আত্মীয়-স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বহির্বিভাগে ডাক্তার দেখান। তিনি গত ৪ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ১১ জুন পর্যন্ত ভর্তি ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত