অদ্ভুত পোশাকের কারণে কটা*ক্ষের শি কা র নেহা ক ক্ক র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

অদ্ভুত পোশাকের কারণে কটা*ক্ষের শি কা র নেহা ক ক্ক র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৭:১৮:৩৭ অপরাহ্ন

অদ্ভুত পোশাকের কারণে কটা*ক্ষের শি কা র নেহা ক ক্ক র

ছবি : সংগৃহীত


ট্রোল, বিতর্ক, সমালোচনা—এসব যেন নেহা কক্করের নিত্যসঙ্গী। মাসখানেক আগেই বিদেশে শো করতে গিয়ে দেরি করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কাটা দর্শকরা ঘণ্টাখানেক অপেক্ষা করেছিলেন নেহার জন্য। এরপর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন শিল্পীর ওপরে।

এবার নতুন বিতর্কে নাম জড়াল নেহার, ‘উদ্ভট’ ফ্যাশন সেন্স নিয়ে। সম্প্রতি হাতে একটি লাবুবু ডল নিয়ে নেটমাধ্যমে আদুরে ছবি পোস্ট করেছিলেন নেহা। কিন্তু নিন্দুকদের নজর গিয়ে পড়েছে গায়িকার পোশাকে

পরনে সাদা ক্রপ টপ, তার উপর নীল রঙের ব্রা। এখানেই শেষ নয়, ট্র্যাক প্যান্টের ভিতর থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল রঙিন জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা, মুখে হাসি—আর এভাবেই ছবি দিয়েছেন নেহা কক্কর।

ছবিটি প্রকাশের পরই শুরু হয় কটাক্ষের বন্যা। অনেকেই লিখেছেন, “অন্তর্বাসই যদি দেখাতে হয়, তাহলে আর পোশাক পরার কী দরকার!” 

কেউ বলেছেন, “ভীষণ খেলো পোশাক, ছিঃ!”, কেউ আবার প্রশ্ন তুলেছেন, “এ কোন দুনিয়ার ফ্যাশন?” একজন লিখেছেন, “এখন আবার কখন কাঁদবে দেখবেন!”

তবে নেহার পাশে দাঁড়িয়েছেন অনেকে। কারও বক্তব্য, “ও জানে কী পরে বেরিয়েছে। যেটা ভালো লেগেছে, সেটাই করেছে।” কেউ আবার মজা করে লিখেছেন, “লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস পরেছে!”

সবমিলিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নেহা কক্কর। যদিও গায়িকার ঘনিষ্ঠরা পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তবে নেটদুনিয়ার ফ্যাশন পুলিশ বিদ্রুপ করতে ছাড়েনি তাকে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন