আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ PM

আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ১১:০৩:৪৮ PM

আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’

ছবি : সংগৃহীত


‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে ১৯৯৮ সালে ঢালিউডে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। আজ ১১ জুলাই তার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া পূর্ণিমা মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন। তখন স্কুলও শেষ হয়নি তার; অভিনয়ে আসেন মায়ের উৎসাহেই।

প্রথম সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। এরপর পেরিয়ে গেছে ২৭ বছর। এই দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন নায়ক রিয়াজের সঙ্গে। পাশাপাশি কাজ করেছেন মান্না, রুবেল, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, আমিন খানসহ প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে।

শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দায়ও কাজ করেছেন পূর্ণিমা। জাহিদ হাসান পরিচালিত নাটক ‘লাল নীল বেগুনী’তে অভিনয় করে প্রশংসিত হন। উপস্থাপনাতেও পেয়েছেন জনপ্রিয়তা। রিয়্যালিটি শো- এর বিচারকও হয়েছেন, করছেন নিয়মিত বিজ্ঞাপন, মডেলিংও।

২৭ বছরের অভিনয়জীবনে পূর্ণিমার সবচেয়ে সুপারহিট সিনেমা ছিল ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ ২০০৩ সালে মুক্তির পর চারদিকে হইচই ফেলে দেন পূর্ণিমা। এই নায়িকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায়। এদিকে মুক্তির অপেক্ষায় আছে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’। এই দুটি সিনেমার কাজ শুরু হয়েছিল পাঁচ বছর আগে, তবে এখনো পুরোপুরি শেষ হয়নি।

ব্যক্তিজীবনে পূর্ণিমার প্রথম বিয়ে হয়েছিল ২০০৭ সালের ৪ নভেম্বর, আহমেদ জামাল ফাহাদের সঙ্গে। ২০১৪ সালে তিনি কন্যাসন্তানের মা হন। এরপর ২০২২ সালে করেন দ্বিতীয় বিয়ে।

এদিকে, জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন রাখেননি পূর্ণিমা। তবে আর দিনটির প্রথম প্রহর থেকেই সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই নায়িকা। পরিবার বিশেষ করে মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নায়িকা বলেন, ‘আমি আজীবন আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকব। তিনি তাগিদ না দিলে আমি কখনো অভিনয়ে আসতাম না, পূর্ণিমা হয়ে উঠতাম না।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত