প্রবাসীদের প্রাণের উৎসব ‘আনন্দমেলা’ এবারও জমজমাট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৯ PM

প্রবাসীদের প্রাণের উৎসব ‘আনন্দমেলা’ এবারও জমজমাট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ০৪:২২:৪০ PM

প্রবাসীদের প্রাণের উৎসব ‘আনন্দমেলা’ এবারও জমজমাট

ফাইল ফটো


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে উৎসবের মাস মানেই জুলাই। প্রতি বছরের মতো এবারও শহটির ‘লিটল বাংলাদেশ’ এলাকায় আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজন ‘আনন্দমেলা’। দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ জুলাই। আর এতে অংশ নিতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পাড়ি দিয়েছেন একঝাঁক তারকা।‘আনন্দমেলা’র এই আয়োজনে নাচ, গান ও দেশীয় সংস্কৃতির উচ্ছ্বাসে ভরে উঠবে লস অ্যাঞ্জেলেসের শহর। নেচে-গেয়ে মেতে উঠবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান ও নৃত্যশিল্পী আলিফ, গায়ক আর্নিক, আবু নাঈম, ইচ্ছাসহ অনেকেই।

এর আগে, আয়োজনটিতে হাজির হন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ, পূর্ণিমা ও অপু বিশ্বাসের মতো অভিনেত্রীরা। গান গেয়ে মাতিয়েছেন তাহসান ও এস আই টুটুলের মতো গায়করাও। তবে এই আয়োজনে এবারই প্রথম অংশ নিচ্ছেন প্রীতম হাসান।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে কনসার্ট করছি। আনন্দমেলাতেও পারফর্ম করব। অনেক বছর ধরে প্রবাসী বাংলাদেশিরা এই আনন্দঘন আয়োজন করে আসছে। তাদের সঙ্গে এবার আমিও আনন্দ ভাগাভাগি করতে গাইব।’আনন্দমেলা’র আয়োজক মুহাম্মদ আলী বলেন, ‘এটি পুরোপুরি নন প্রফিট একটি উদ্যোগ। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এই আনন্দমেলাই প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হয়। আমি মনে করি, বাংলাদেশের শিল্পীদের সরব উপস্থিতি এবারের উৎসবকে নতুন মাত্রা দেবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত