স্বামীকে ‘তালাবন্দি’ করলেন মেহজাবীন, চাবি গেল নদীতে!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৫ PM

স্বামীকে ‘তালাবন্দি’ করলেন মেহজাবীন, চাবি গেল নদীতে!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০৪:০০:১০ PM

স্বামীকে ‘তালাবন্দি’ করলেন মেহজাবীন, চাবি গেল নদীতে!

সংগৃহিত


দীর্ঘদিন প্রেমের পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জমকালো আয়োজনে চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বলেন এই অভিনেত্রী। এরপর স্বামীকে নিয়ে উড়াল দেন ফ্রান্সে। সেখানেই এই অভিনেত্রী তার ভালোবাসার মানুষটিকে তালাবন্দি করেন! আর তালার চাবিটি ফেলে দেন নদীতে।মেহজাবীন ফ্রান্সের একটি নদীর ব্রিজে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নাম লিখে তালা লাগিয়ে দিয়েছেন। সেই তালার চাবি ফেলে দিয়েছেন নদীতে। এ ঘটনার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। আর ক্যাপশন দিয়েছেন, ‘লক’।

বলা দরকার, ফ্রান্সের রাজধানী প্যারিসের এই সেতুর রেলিংয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা সংযুক্ত করেন। সাইন নদীর ওপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত