দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃ*ত্যু, আ হ ত স্ত্রী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃ*ত্যু, আ হ ত স্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৯:৩১:০৩ অপরাহ্ন

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃ*ত্যু, আ হ ত স্ত্রী

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারিস মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। নিহত হারিস মিয়া কার্তিকপুর গ্রামের বাসিন্দা আজীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারিস মিয়া নিজের নতুন ঘরের বেড়া বাঁধার কাজ করার সময় অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত তালুকদার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক