মাদ্রিদ ছেড়ে যে ক্লাবে গেলেন মদরিচ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৬ PM

মাদ্রিদ ছেড়ে যে ক্লাবে গেলেন মদরিচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ১২:৪১:৪২ PM

মাদ্রিদ ছেড়ে যে ক্লাবে গেলেন মদরিচ

ছবি : সংগৃহীত


আনুষ্ঠানিক চুক্তির আগেই জানা গিয়েছিল, লুকা মদরিচ এসি মিলানে যোগ দিচ্ছেন। ৩৯ বছর বয়সী মিডফিল্ডার গেলেন মিলানেই। 

রোজোনেরিদের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন মদরিচ। সান সিরোতে থাকবেন ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে সেই চুক্তির মেয়াদ বাড়তেও পারে। দুই পক্ষের সম্মতিতে এমন চুক্তিই হয়েছে। 

গত মে মাসে মদরিচ ঘোষণা দেন, ফিফা ক্লাব বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ ছাড়বেন। স্প্যানিশ জায়ান্টদের যুক্তরাষ্ট্রে দৌড় থামে টুর্নামেন্টের সেমিফাইনালে। 

পিএসজির বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল রিয়ালের জার্সিতে মদরিচের শেষ ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৩ বছরের ক্যারিয়ার শেষে ক্রোয়েশিয়ান কিংবদন্তি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মিলানে। 

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে পেরে খুশি মদরিচও। এমনটাই জানিয়েছেন এসি মিলানকে। ক্রোয়েশিয়ার অধিনায়ক সান সিরোতে কোচ হিসেবে পাবেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে। 

এই ইতালিয়ান দ্বিতীয় মেয়াদে মিলানের দায়িত্ব নিয়েছেন। এই মাসের শুরুর দিকে যখন শুনেন মদরিচ মিলানে আসবেন, তখন অ্যালেগ্রি তার নতুন শিষ্য সম্পর্কে বলেন, ‘অসাধারণ খেলোয়াড়’। 

২০১৮ সালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব ভেঙে ব্যালন ডি’অর জেতেন মদরিচ। রিয়ালের হয়ে সর্বোচ্চ ২৮ শিরোপা জিতেছেন তিনি। তার মধ্যে আছে ৬ চ্যাম্পিয়নস লিগ ও ৪ লা লিগা। 

২০১২ সালে টটেনহাম ছেড়ে মাদ্রিদে আসেন মদরিচ। ইংলিশ প্রিমিয়ার লিগের পর লা লিগা, এখন সিরি আ’তেও দেখা যাবে তাকে। 

রিয়ালের হয়ে মদরিচ সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯৭ ম্যাচে ৪৩ গোল করেছেন। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে খেলারও ইচ্ছে আছে তার। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার