ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে দিল ইসি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে দিল ইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০১:২১:১৯ অপরাহ্ন

ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে দিল ইসি


বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৬ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কমিশনের নির্দেশনায় দলটির প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে।

সম্প্রতি আদালতের আদেশে দলটির নিবন্ধন স্থগিত করে ইসি৷ এরপর প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি তোলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, অভিশপ্ত নৌকা মার্কা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন।

সস্প্রতি নির্বাচনী প্রতীকের তালিকা সংশোধন করে ১১৫টি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে নৌকা প্রতীকও রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে এনসিপি আপত্তি জানায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক