জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০৮:০৭:৫০ অপরাহ্ন

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


জুলাই শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জস্থ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি র‍্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। 

সুবিপ্রবির সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ওয়াদুদের সভাপতিত্বে ও গণিত বিভাগের লেকচারার শেখ শিখা রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ৷ 

আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও রসায়ন বিভাগের লেকচারার ড. মো. রেজাউল করিম। 

আরও বক্তব্য রাখে রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান, পদার্থ বিভাগের তাকবির হাসান, সিয়াম, সিএসই বিভাগের আহমেদ সাফি, গণিত বিভাগের সাইমুন ও রুবাইয়া জান্নাত প্রমুখ৷ 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সেখ আব্দুল লতিফ, গণিত বিভাগের লেকচারার ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ, লেকচারার মোহাইমিনুল ইসলাম মো: নূর আমিন বিট, পদার্থ বিভাগের লেকচারার মৌটুসী রহমান সরকার ও মারুফ চানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভার পর জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক