জগন্নাথপুরে অসীম হ*ত্যা মা ম লার প্রধান আ-সামি গ্রে ফ তা র
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ AM

জগন্নাথপুরে অসীম হ*ত্যা মা ম লার প্রধান আ-সামি গ্রে ফ তা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ১১:৩৪:৫৭ PM

জগন্নাথপুরে অসীম হ*ত্যা মা ম লার প্রধান আ-সামি গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত অসীম দেবনাথ হত্যা মামলার প্রধান আসামি মুহাম্মদ শাহজাহান আলমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ।

এদিকে গ্রেপ্তারের পর শাহজাহান আলমকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত শাহজাহানকে কারাগারে প্রেরণ করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, 'আসামি শাহজাহান আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুন ঈদের দিন অসীম দেবনাথ (৩০) জগন্নাথপুর উপজেলার ঘুংগিয়ারগাঁও গ্রামের মৃত নিরঞ্জন দেবনাথের ছেলে ছাতক উপজেলার গোয়াসপুর গ্রামের রাজ মিয়ার বাড়িতে যান। সেখানে রাজ মিয়ার ছেলে রেজন মিয়া ও বাসচালক শাহজাহানের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে  ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এরপর থেকে অসীম নিখোঁজ ছিলেন।

কিন্তু কয়েকদিন পর ১১ জুন শান্তিগঞ্জ উপজেলার সিদখাই হাওর থেকে পুলিশ তার ভাসমান মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই অর্জুন দেবনাথ ১৪ জুন ছাতক থানায় চারজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২১ জুন কলকলিয়া ইউনিয়নের ঘুংগিয়ারগাঁওয়ে অসীম দেবনাথ হত্যার প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা