জৈন্তাপুরে ৩০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ১০:১৯:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

গ্রেপ্তারকৃত আসামী


জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১টি ডিআই পিকআপ গাড়ি সহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্ধ ও ১ জন আসামী-কে আটক করা হয়েছে। 

১৪ জুন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার এস আই মহিবুর রহমান  সঙ্গীয় ফোর্স সহ চোরাচালান অভিযান পরিচালনা কালে জৈন্তাপুর ইউনিয়ন শ্রীপুর চা-বাগান এলাকায় সিলেট তামাবিল মহাসড়ক ধাওয়া করে ১টি ডিআই পিকআপ গাড়ি সহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্ধ ও গাড়ির চালক-কে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় গাড়ির চালক ইলিয়াছ আহমদ সবুজ (২০) পিতা রহমত উল্লাহ সাং আগফৌদ-কে ৩০ বস্তা ভারতীয় চিনি ও ১টি ডিআই গাড়ি সহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারক বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ে'র দিক-নিদের্শনায় জেলার সবক'টি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ডাকাতি, চুরি, চোরাই মালামাল উদ্ধার, চোরাচালান রোধ, চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ করে গ্রেফতারে করতে এবং পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ