দিরাইয়ে জুলাই ঐক্য পরিষদের আ ত্ম প্র কা শ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

দিরাইয়ে জুলাই ঐক্য পরিষদের আ ত্ম প্র কা শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০৮:৪৬:৩৬ অপরাহ্ন

দিরাইয়ে জুলাই ঐক্য পরিষদের আ ত্ম প্র কা শ

ছবি : সংগৃহীত


 সুনামগঞ্জের দিরাইয়ে জুলাই ঐক্য পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে দিরাই উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জুলাই সহযোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভা সঞ্চালনা করেন সাব্বির আহমদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সজীব আহমদ। ঘোষণাপত্র পাঠ করেন আরিফ উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন কারিমুল হক, রশিদ আহমদ, এমদাদুর রহমান সৌরভ, রেজুয়ান আহমেদ, আসলাম আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। তবে এটি শুধু একটি সংগঠনই নয়, একটি চেতনার নাম। বর্তমান প্রজন্মের ভেতরে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। তারা বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন সংগঠিত হয়। তা এখনো অধরা রয়ে গেছে।

মানুষ অধিকার নিশ্চিত করতে এবং একটি সুন্দর, অগ্রসর, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবে জুলাই ঐক্য পরিষদ।

আলোচনায় উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। স্থানীয় তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানজুড়ে ছিল জুলাই স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক