ছাতকে ভা র তী য় পণ্য আ ট ক করেছে সে না বা হি নী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ AM

ছাতকে ভা র তী য় পণ্য আ ট ক করেছে সে না বা হি নী

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০৮:৫৪:৫৯ PM

ছাতকে ভা র তী য় পণ্য আ ট ক করেছে সে না বা হি নী

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে ছাতক সেনা ক্যাম্পের  সেনা সদস্যরা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে  উপজেলার সুরমা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নং কাভার্ডভ্যানে করে আসা ভারতীয় পণ্য ফুসকা রেডব্লু সহ ৩ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন উপজেলার টেংগারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে জাহিদ মিয়া(২৫), ঢাকার সাভার থানার তালবাগ গ্রামের সাইফুদ্দীনের ছেলে মো.পারভেজ (৪৫) ও মোঃ জালাল সরদারের ছেলে  মো.জহিরুল ইসলাম(২৩)। 

আটকৃত মালামালের মধ্যে রয়েছে (৫১৪০- কেজি) ফুসকা, ৯৫৮ পিস রেডব্লু ক্যান) ২টি এন্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য-১৮ লাখ  ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটকৃত মালামাল ও আসামীদেরকে ছাতক থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা