জগন্নাথপুরে দোকানে দুঃসাহসিক চু*রি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ AM

জগন্নাথপুরে দোকানে দুঃসাহসিক চু*রি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০৯:৪১:০১ PM

জগন্নাথপুরে দোকানে দুঃসাহসিক চু*রি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা কেটে ও শাটারের একাংশ ভেঙে একটি নতুন ব্যাটারি চালিত অটোবাইক, নগদ টাকাসহ ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। শুক্রবার (১৮ জুলাই) ভোর ৫ টার দিকে ডাকবাংলো রোডস্থ লতিফিয়া ফার্নিচারে এ ঘটনা ঘটে।

দোকান মালিক সাজিদ আলী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার  রাত ৯ টার দিকে দোকান তালাবদ্ধ করে যাই। কিন্তু ভোর সাড়ে ৬ টার দিকে খবর পেয়ে গিয়ে দেখি চোরেরা দোকানের তালা কেটে ও শাটারের একটি অংশ ভেঙে দোকানের ভেতরে থাকা আমার নতুন অটোবাইকটি নিয়ে যায়। এসময় তারা নগদ টাকাসহ ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরে স্থানীয় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ চেক করলে দেখা যায়, ভোর ৫ টা ৩২ মিনিটের দিকে ৩ জন অজ্ঞাত চোর তার অটোবাইক নিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় তার ২ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিসাধিত হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, এ ঘটনায় দোকান মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে আমাদের লোক ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, এ ঘটনায় চোরদের সনাক্ত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা