সুনামগঞ্জে ৭ লাখ টাকার চো রা ই জিরা উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সুনামগঞ্জে ৭ লাখ টাকার চো রা ই জিরা উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৪:০৯:১২ অপরাহ্ন

সুনামগঞ্জে ৭ লাখ টাকার চো রা ই জিরা উ দ্ধা র

সংগৃহিত


সুনামগঞ্জের মধ্যনগরের সীমান্তঘেঁষা এলাকায় অভিযান চালিয়ে ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় টাঙ্গুয়ার হাওরের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।

মধ্যনগর থানার পুলিশ জানায়, উদ্ধার করা প্রতিটি বস্তার ওজন প্রায় ৩০ কেজি। সব মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের এসব জিরা নৌকায় তুলে পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা নৌকা ও মাল ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ কাঠের একটি ইঞ্জিনচালিত নৌকা ও ৪১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে থানায় নিয়ে আসে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, 'টাঙ্গুয়ার হাওরের বাঙ্গালভিটা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে তদন্ত চলছে। অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।'

তিনি আরও জানান, খুব শিগগিরই জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক