ভা র তী য় রুপি আনতে গিয়ে ধরা খেলেন কামাল
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ AM

ভা র তী য় রুপি আনতে গিয়ে ধরা খেলেন কামাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৫:৩২:২০ PM

ভা র তী য় রুপি আনতে গিয়ে ধরা খেলেন কামাল

সংগৃহিত


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে লাউরেরগড় বিওপির অধীন বিজিবির একটি টহল দল তাকে আটক করে। বিজিবির ভাষ্য, কামাল হোসেন অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় রুপি নিয়ে দেশে ফিরছিলেন।

আটককৃত ব্যক্তি উপজেলার গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৪৫) ।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২০৪-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশগড় নামক স্থানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ভারতীয় মুদ্রা জব্দ করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘আটককৃতকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা