বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জা মা য়া ত আমির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জা মা য়া ত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৬:১৫:০৭ অপরাহ্ন

বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জা মা য়া ত আমির

সংগৃহিত


ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তৃতা শেষ করেন।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে তিনি মঞ্চে পড়ে যান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌঁড়ে আসেন এবং তাকে ঘিরে ধরেন। চিকিৎসকরাও এসে চিকিৎসা দেয়া শুরু করেন। স্বেচ্ছাসেবকরাও তৎপর হয়ে উঠেন।

মিনিট দুয়েকের মধ্যে ডা. শফিকুর রহমান আবার বক্তব্য দেয়ার জন্য ডায়াসে দাঁড়ান। এ সময় জামায়াত নেতারা তাকে ধরে থাকেন। তবে একটু পরই তিনি আবার পড়ে যান। পরে মঞ্চে বসে বক্তৃতা দেন।

ডা. শফিকুর রহমান যখন মঞ্চে দ্বিতীয়বার পড়ে যান, তখন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চিকিৎসকরা বলেছেন, অতি গরমের কারণে তিনি (ডা. শফিকুর রহমান) অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর বক্তব্য দিতে পারবেন না। এমন কথা বলতে বলতে নায়েবে আমির শুনতে পান, জামায়াত আমির বসে থেকেই বক্তৃতা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

পরপরই বসে বক্তব্য দেয়া শুরু করেন ডা. শফিকুর রহমান। শুরুতে জামায়াত আমির বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন ততক্ষণ লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হবো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক