সুনামগঞ্জে দেড় কোটি টাকার পণ্য জ*ব্দ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ AM

সুনামগঞ্জে দেড় কোটি টাকার পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ১২:০৯:৩১ AM

সুনামগঞ্জে দেড় কোটি টাকার পণ্য জ*ব্দ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জে সেনাবাহিনী এবং বিজিবির অভিযানে ১টি স্টিল বডি নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) ভোর রাতে জেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে মালিকবিহীন ১টি স্টিল বডি নৌকাসহ ১২ হাজার ৩শ’ ২৩ কেজি ভারতীয় অবৈধ ফুসকা, ১শ’ ৬৯ পিস সিরামিক কাপ, ২শ’ ৫৬ পিস সিরামিক পিরিচ, ৪শ’ ৬৮ পিস কাচের গ্লাস, ২ লাখ ১০ হাজার পিস জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়।

জব্দকৃত মালিকবিহীন ১টি স্টিল বডি নৌকার আনুমানিক দাম ৬০ লাখ টাকা, ভারতীয় ফুসকার আনুমানিক মূল্য ৩০ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা, সিরামিক কাপের মূল্য ৪২ হাজার ২৫০ টাকা, সিরামিক পিরিচের দাম আনুমানিক ২৫ হাজার ৬০০ টাকা, কাচের গ্লাসের আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার, জিলেট ব্লেডের মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা এবং বাসমতি চালের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৬শ’ টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা