প্রশিক্ষণ বিমান বি ধ্ব স্ত, নি হ ত স্কোয়াড্রন লিডার তৌকির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

প্রশিক্ষণ বিমান বি ধ্ব স্ত, নি হ ত স্কোয়াড্রন লিডার তৌকির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ০৬:০৭:০৯ অপরাহ্ন

প্রশিক্ষণ বিমান বি ধ্ব স্ত, নি হ ত স্কোয়াড্রন লিডার তৌকির

সংগৃহিত


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অনেকেই হতাহত হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ইন্সটিটিউটে নেয়া হচ্ছে। এখন পর্যন্ত ২৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) বেলা ১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের কাছে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

নিহত তৌকির পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। মাত্র এক বছর আগে তার বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

বিমান বিধ্বস্তের সময় স্কুল এলাকায় কয়েকজন বেসামরিক মানুষও আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনাস্থলে প্রচণ্ড শব্দ ও আগুনের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে অন্তত ৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক