উত্তরার আকাশ থেকে ধ*সে পড়া মৃ ত্যু: বিমান বি ধ্ব স্তে প্রা ণ গেল ৩১ জনের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

উত্তরার আকাশ থেকে ধ*সে পড়া মৃ ত্যু: বিমান বি ধ্ব স্তে প্রা ণ গেল ৩১ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৩:২৬:২২ অপরাহ্ন

উত্তরার আকাশ থেকে ধ*সে পড়া মৃ ত্যু: বিমান বি ধ্ব স্তে প্রা ণ গেল ৩১ জনের

ফাইল ফটো


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সবশেষ তথ্যে দুপুর ১২টা পর্যন্ত এ সংখ্যা জানানো হয়েছে।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহতদের সংখ্যা সম্পর্কে বলা হয়েছে- 

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬ জন, নিহত ১০

৩. ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১

৪. সিএমএইচ-ঢাকা: আহত ২৮, নিহত ১৬

৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ৩, নিহত নেই

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১৩, নিহত ২

৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই

৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১

১০. ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১

উল্লেখ্য, গতকাল সোমবার বেলা ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক