দু র্যো গে মানবতার হাত বাড়িয়ে দিল যুবদল, ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দু র্যো গে মানবতার হাত বাড়িয়ে দিল যুবদল, ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৪:১২:২১ অপরাহ্ন

দু র্যো গে মানবতার হাত বাড়িয়ে দিল যুবদল, ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ

ফাইল ফটো


উত্তরায় মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের জন্য সেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জাতীয়বাদী যুবদল। 

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বুথে এই কার্যক্রম উদ্ভোধন করে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। 

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি সবসময় মানবিক দুর্যোগে পাশে থাকে। গতকাল মাইলস্টোন কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনার তাতক্ষণিকভাবে সেখানে উদ্ধার অভিযানে কাজ করেছি। একইসঙ্গে যুবলদের পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম গঠন করি। মেডিকেল টিমগুলো পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিতসা সহায়তা হিসেবে কাজ করেছে। তিনি আরও বলেন, তার ধারাবাহিকতা আজকে আহত শিক্ষার্থীদের জন্য আজকে রক্ত সংগ্রহের কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমাদের ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে। তার মধ্যে ১০ ব্যাগ নেগেটিভ রক্ত সংগ্রহ হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক