দোয়ারাবাজারে দুইপক্ষের সং*ঘর্ষে নি*হত ১
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ AM

দোয়ারাবাজারে দুইপক্ষের সং*ঘর্ষে নি*হত ১

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৩:০৭:৪৩ PM

দোয়ারাবাজারে দুইপক্ষের সং*ঘর্ষে নি*হত ১

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে কবির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত কবির ওই গ্রামের নুর আলীর পুত্র।

স্থানীয়রা জানান, সোনাপুর গ্রামের তেরা মিয়ার ছেলে সিকন্দর আলী ও নুর আলীর পুত্র কবির উদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। এরই জের ধরে বুধবার দুপুরে দুইপক্ষের তুমুল সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কবির উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা