শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে প্রাথমিক শিক্ষা সম্মিলন সম্পন্ন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ AM

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে প্রাথমিক শিক্ষা সম্মিলন সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৭:১৯:০৪ PM

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে প্রাথমিক শিক্ষা সম্মিলন সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশগ্রহনকারী সেরা শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে৷ 

বুধবার(২৩ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা সম্মিলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী ও ঈশাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাপারা প্রীতমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) তাপস শীল, জেলা প্রাথম শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা চৌধুরী রোজী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, শিক্ষার্থীদের মধ্যে অনূভুতি প্রকাশ করে আদিব হোসেন ও ইভা আক্তার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনার পর সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা