শাল্লায় ১৫ লাখ টাকার গাঁ*জাসহ আ ট ক ৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ AM

শাল্লায় ১৫ লাখ টাকার গাঁ*জাসহ আ ট ক ৩

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ১০:১৬:৩৭ PM

শাল্লায় ১৫ লাখ টাকার গাঁ*জাসহ আ ট ক ৩

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শাল্লা থানার পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৫ লাখ টাকার ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার ভোররাত পর্যন্ত ধারাবাহিক এই অভিযান পরিচালিত হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযানটি চালানো হয় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম (৩৬) কে ৪৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এরপর একই রাত সাড়ে ৩টায় পৃথক আরেকটি অভিযানে দৌলতপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জলা বেগম (৩৭) এবং রুপ মিয়া ওরফে রুইক্কা (৫০) কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এই অভিযানেও ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও এএসআই আক্তারুজ্জামান অংশ নেন।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, "গাঁজার একটি বড় চালান শাল্লায় আসছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। দুটি পৃথক অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।"

স্থানীয়দের মতে, শাল্লায় দীর্ঘদিন ধরে মাদক কারবারীরা সক্রিয় থাকলেও এতো বড় চালান একসাথে ধরা পড়া বিরল ঘটনা। পুলিশি তৎপরতায় এলাকায় মাদকের বিরুদ্ধে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা