শুক্রবার সুনামগঞ্জে এনসিপির সমাবেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শুক্রবার সুনামগঞ্জে এনসিপির সমাবেশ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ১০:২৮:৪৭ অপরাহ্ন

শুক্রবার সুনামগঞ্জে এনসিপির সমাবেশ

ছবি: নিজস্ব


জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। 

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নেতারা। শুক্রবার ( ২৫ জুলাই) পদযাত্রা শেষে বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, যাদের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জে আসছেন। পদযাত্রাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সবাই মিলে প্রোগ্রাম সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলার প্রধান সমন্বয়ক আরো জানান, নতুন রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সুনামগঞ্জে আসছেন। জুলাই আন্দোলনের তরুণ নায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এহতেশামুল হক, অনিক রায় প্রমুখ সমাবেশে উপস্থিত থাকবেন।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক