শান্তিগঞ্জে লেগুনা-সিএনজির সং*ঘর্ষে শিশুসহ নি*হত ২
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ AM

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজির সং*ঘর্ষে শিশুসহ নি*হত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ০৪:৫৪:২৩ PM

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজির সং*ঘর্ষে শিশুসহ নি*হত ২

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হওয়া খবর পাওয়া গেছে৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ যাত্রী৷ 

বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ নিহতরা হলেন দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী(৩৫), দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম(৪)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিলে গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পড়ে স্থানীয়রা অন্য আরও ৭ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক শিশু নিহত হয়৷ অন্যান্য আহতরা চিকিৎসাধীন আছেন৷ 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা