‘আমি রক্তের বিনিময়ে টাকা চাই না’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩১ PM

‘আমি রক্তের বিনিময়ে টাকা চাই না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০১:১৭:৩৪ AM

‘আমি রক্তের বিনিময়ে টাকা চাই না’

ছবি: সংগৃহীত


হুদা কাত্তান, ইরাকি-আমেরিকান মেকআপ গুরু এবং হুদা বিউটির প্রধান নির্বাহী ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় তার ভক্তরা দুভাগে বিভক্ত হয়ে গেছে। সম্প্রতি হুদা কাত্তান দুবাই রিসর্ট, আটলান্টিস দ্য রয়্যালে তার ৪০তম জন্মদিন উদযাপনের একটি পোস্ট ইন্সটাগ্রামে শেয়ার করেন।

ওই পোস্টের কমেন্টে তার একজন ভক্ত লেখেন ‘আপনি লক্ষ করেছেন কিনা আমি জানি না, তবে সারাবিশ্বের ইসরাইলিরা আপনাকে এবং আপনার পণ্যগুলোকে ভালোবাসে। তাদের থেকে এত এত অর্থ পাওয়ার পরও আপনি বেছে নিলেন গাজাকে। তাই মনে রাখবেন, এরপর ইসরাইলিরা আপনার পণ্য ক্রয় পরিহার করবে। তখন আপনি কি করবেন? এটি আমাদের জন্যও লজ্জাজনক যে আমরা আপনার কাছ থেকে পণ্য কিনে থাকি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মতে গাজার কাছে প্রসাধনী পণ্যে বিনিয়োগ করার মতো অর্থ নেই। কারণ তারা সব অর্থ অস্ত্রে বিনিয়োগ করতে পছন্দ করে।’ ‘আপনার দিন শুভ হোক। আর এভাবেই একটি প্রতিষ্ঠানের পতন হয়। খুনিদের সমর্থন করা উচিত না।’ ভক্তের কমেন্টের উত্তরে হুদা বিউটির প্রধান নির্বাহী হুদা কাত্তান লেখেন, ‘আমার রক্তের বিনিময়ে টাকার প্রয়োজন নেই।’

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা