কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র মোড়ক উন্মোচন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ AM

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র মোড়ক উন্মোচন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০৯:০৬:৪৯ PM

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র মোড়ক উন্মোচন

ছবি: নিজস্ব


সাহিত্যের নব আলো ছড়িয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’-এর প্রকাশনা অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ডেইলি সুনামগঞ্জ ডটকম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। 

তিনি বলেন, পপি ভৌমিকের কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, অনুভবের নান্দনিক প্রকাশ। তার কাব্যগ্রন্থে জীবনের আলো-আঁধারি, একাকিত্ব ও আত্মঅনুসন্ধানের দারুণ এক সংমিশ্রণ রয়েছে। একজন নারী কবি হিসেবে তিনি যে ভাষা ও ভাবনায় সমাজ ও মননকে ছুঁতে পেরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি তার সাহিত্যজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"

ডেইলি সুনামগঞ্জ.কমের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখতের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলার সাবিনা চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কবি পপি ভৌমিক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক(সিসি) ডা. ননী ভূষন তালুকদার, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু ও জসিম বুকস হাউজের প্রকাশক মো. জসিম উদ্দিন৷ 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি পপি ভৌমিকের কাব্যগ্রন্থে জীবনের আলো-আঁধারির সৌন্দর্য, আত্মদর্শন ও মানবিক বোধের শক্তিশালী প্রকাশ ঘটেছে। নতুন প্রজন্মের কবিদের জন্য এটি এক অনুপ্রেরণা হয়ে উঠবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাহিত্যপ্রেমী মানুষদের উপস্থিতি মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়৷

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা