অ*নুপ্রবেশের দায়ে তাহিরপুর সী*মান্তে আ*টক ৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ AM

অ*নুপ্রবেশের দায়ে তাহিরপুর সী*মান্তে আ*টক ৬

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০১:৩৪:৫৩ PM

অ*নুপ্রবেশের দায়ে তাহিরপুর সী*মান্তে আ*টক ৬


ভারত থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে ছয়জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যায় উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয় সীমান্তঘেঁষা লামাকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জের প্রভাত তালুকদার, মধ্যনগর উপজেলার রিপন সরকার, একই উপজেলার অপু সরকার, নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিধান সরকার, একই জেলার মোহনগঞ্জ বরহাতুনী গ্রামের সৃজন সরকার, একই জেলার ডরিয়াকোনা গ্রামের রিক্তা সরকার।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাঘাটা এলাকা দিয়ে আটকরা বাংলাদেশে প্রবেশ করে। তারা কাজের উদ্দেশ্যে প্রায় ৪ থেকে ৫ মাস আগে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান নেয়। সঠিক মজুরি না পাওয়াসহ বর্তমান পরিস্থিতিতে ভয়ে বাংলাদেশে আবার পালিয়ে আসার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে। 

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা