জৈন্তাপুরে পিকআপসহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্ধ : আটক ১
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৩ AM

জৈন্তাপুরে পিকআপসহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্ধ : আটক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ১০:২৪:১৮ AM

জৈন্তাপুরে পিকআপসহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্ধ : আটক ১

জৈন্তাপুরে পুলিশের অভিযানে


জৈজৈন্তাপুরে পুলিশের অভিযানে ১টি ডিআই পিকআপ গাড়ি সহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্ধ ও ১ জন আসামী-কে আটক করা হয়েছে। গত ১৪ জুন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার এস আই মহিবুর রহমান  সঙ্গীয় ফোর্স সহ চোরাচালান অভিযান পরিচালনা কালে জৈন্তাপুর ইউনিয়ন শ্রীপুর চা-বাগান এলাকায় সিলেট তামাবিল মহাসড়ক ধাওয়া করে ১টি ডিআই পিকআপ গাড়ি সহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্ধ ও গাড়ির চালক-কে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় গাড়ির চালক ইলিয়াছ আহমদ সবুজ (২০) পিতা রহমত উল্লাহ সাং আগফৌদ-কে ৩০ বস্তা ভারতীয় চিনি ও ১টি ডিআই গাড়ি সহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারক বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ে'র দিক-নিদের্শনায় জেলার সবক'টি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ডাকাতি, চুরি, চোরাই মালামাল উদ্ধার, চোরাচালান রোধ, চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ করে গ্রেফতারে করতে এবং পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

জৈন্তা বার্তা/ এসটি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে