জামালগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদের অভিযোগে ইউপি সদস্য এর সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ AM

জামালগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদের অভিযোগে ইউপি সদস্য এর সংবাদ সম্মেলন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ০৯:৫২:৫২ PM

জামালগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদের অভিযোগে ইউপি সদস্য এর সংবাদ সম্মেলন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মোঃ ইউসুফ মিয়ার বিরুদ্ধে সম্প্রতি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত কয়েকদিন আগে ‘মার্ক মিডিয়া’ নামের একটি ফেইসবুক পেইজ ও বিভিন্ন অনলাইন পোর্টালে "টাকার বিনিময়ে নাগরিক সেবা" শিরোনামে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানির উদ্দেশ্যে এই সংবাদ প্রচার করা হয়েছে। ইউপি সদস্য হিসেবে আমি বিগত কয়েক বছর ধরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফসহ সরকারি বিভিন্ন নাগরিক সুবিধা স্বচ্ছভাবে বিতরণ করে আসছি। কোনো প্রকার অনৈতিক সুযোগ-সুবিধার বিনিময়ে আমি নাগরিক সেবা দেইনি। এমনকি অনৈতিকভাবে কারো সাথে আর্থিক কোনো লেনদেনেও আমি জড়িত নই।

তিনি দাবি করেন, সামনে নির্বাচন উপলক্ষে একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই অপপ্রচার চালাচ্ছে। গত ইউপি নির্বাচনে প্রতিপক্ষরা হেরে পিছন থেকে আমাকে হেয় করার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।

ইউসুফ মিয়া বলেন, “আমার বিরুদ্ধে যদি কেউ সত্য প্রমাণ করতে পারে, আমি আইনের কাছে দণ্ডিত হতে রাজি আছি। তবে মিথ্যা সংবাদ ছড়ালে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

তিনি দেশের সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“আপনারা জাতির বিবেক, আপনারা অনুগ্রহ করে যাচাই না করে মিথ্যা সংবাদ প্রচার করবেন না। আমি আশা করি, প্রকৃত সাংবাদিকরা কখনোই বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবেন না এবং কাউকে হয়রানি করবেন না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা