তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ AM

তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ১০:২৪:৪৭ PM

তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা

ছবি: নিজস্ব


তাহিরপুর উপজেলার নবগঠিত শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীপুর বাজারে স্হানীয় মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক  মোঃ লায়েছ মিয়া। সঞ্চালনা করেন নবগঠিত শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মোশাহিদ আলী । 

সভাপতির বক্তব্যে জনাব মোঃ লায়েছ মিয়া বলেন, নবগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে গণমুখী বিএনপি দাঁড়  করাতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান এবং নবগঠিত শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে অভিনন্দন জ্ঞাপন করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা