ওমরাহ পালনে গেলেন আলোচিত জেবা জান্নাত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩১ PM

ওমরাহ পালনে গেলেন আলোচিত জেবা জান্নাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০৯:২৮:৩৭ AM

ওমরাহ পালনে গেলেন আলোচিত জেবা জান্নাত

ছবি: সংগৃহীত


মডেল-অভিনেত্রী জেবা জান্নাত। প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশোতে হাজির হয়ে পরিচিত পান তিনি। এরপর টিকটক থেকে পা রাখেন ছোট পর্দায়। বেশ কিছু নাটকে কাজ করেন।

এরপর মাস কয়েক আগে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সেখান থেকেই আলোচনায় এই অভিনেত্রী।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব জেবা জান্নাত। বিভিন্ন সময়ই বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায় তাকে। সেসব মুহূর্তের ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগ করে নেন তিনি। 

তারই ধারাবাহিকতায় এবার জানা গেল, ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছেন এই অভিনেত্রী। ইতোমধ্যেই মদিনায় অবস্থান করছেন তিনি। সেখান থেকে ওমরাহ পালন করতে আজ মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন। 

সোমবার (১৬ অক্টোবর) থেকে নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কিছু ভিডিও এবং ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জেবা জান্নাত। যেখানে দেখা যায়, মদিনার মসজিদে নববিতে গিয়েছেন তিনি। অভিনেত্রীর পরনে রয়েছে ক্রিম-কফি রঙের একটি বোরকা, মাথায় হিজাব। এছাড়াও সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে আলোচিত এই মডেলকে। 

ফেসবুকে ছবিগুলো প্রকাশের পর ভক্তরাও জেবার ওমরাহ পালনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন ধরণের ইতিবাচক মন্তব্যও করেছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা