বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ*ত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ AM

বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৮:৪৬:১২ PM

বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ*ত্যু

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব আলী (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার বেতাউকা নৌকা ঘাট সংলগ্ন নলুয়ার হাওরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব আলী ওই এলাকার অনর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে রাকিব আলী তার বাবার সঙ্গে নৌকাযোগে নলুয়ার হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে নৌকাটি হাওরে ছড়িয়ে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা