সুনামগঞ্জে 'আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা' শীর্ষক সভা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ AM

সুনামগঞ্জে 'আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা' শীর্ষক সভা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ১২:৫৬:৩৭ PM

সুনামগঞ্জে 'আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা' শীর্ষক সভা


ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে 'আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে লেখক ও সাংবাদিক মহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে হলে তরুণ প্রজন্মকে সৃজনশীল সাহিত্যচর্চায় যুক্ত করতে হবে। সাহিত্য শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তাভাবনা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মুখ্য আলোচক অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন বলেন, আগামীর বাংলাদেশ হবে জ্ঞান, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ। লেখকদের দায়িত্ব সত্য প্রকাশ করা এবং পাঠকের মনে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করা।

ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি আবু সালেহ আহমদ বলেন, সাহিত্যিকদের কলম হতে হবে সমাজের আয়না। তাদের লেখায় থাকবে মানুষের দুঃখ-সুখ, সংগ্রাম ও স্বপ্নের প্রতিফলন।

ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাহমান তৈয়বের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কলামিস্ট মো. দিলোয়ার হোসেন বাবর, অ্যাডভোকেট আমিরুল হক, ইউএসএ বাংলার সিনিয়র সহ-সভাপতি কাজী শাহেদ বীন জাফর, শিক্ষক ও গ্রন্থপ্রণেতা মোছায়েল আহমদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক দোলন, ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদ করিম, প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, কবি ও সংগঠক রেজাউল করিম কাপ্তান ও গীতিকার মাজহারুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাহিত্য মানুষের মনকে জাগ্রত করে, সমাজকে আলোকিত করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়। তাই লেখকদের উচিত সমাজের প্রতিটি ইতিবাচক ও নেতিবাচক দিক সাহিত্যে তুলে ধরা, যাতে পাঠক অনুপ্রাণিত হয় সৎ, ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল হতে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা