ছাতকে ওসিকে হু ম কি র অ ভি যো গ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ছাতকে ওসিকে হু ম কি র অ ভি যো গ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৪:১১:২৮ অপরাহ্ন

ছাতকে ওসিকে হু ম কি র অ ভি যো গ

ফাইল ফটো


সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ কে ভারতীয় একটি মোবাইল নাম্বার থেকে ম্যাসেজ দিয়ে প্রাণনাশের হুমকী দেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই দিবাগত রাতে ভারতীয় মোবাইল নং (০০১৭০৪৪৮০৪১৭৮) থেকে রাত ১:৩৭ মিনিটে ম্যাসেজ ও ফোন করে হুমকী দেওয়া হয়। এতে বলা হয় আওয়ামীলীগ হারাইয়া যায়নাই, আওয়ামীলীগ ১০ বছর পরে হইলেও ফিরবে, বিষয়টা মাতায় রাইখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকবেন ধরা হবে। সমন্বয়ক জামাত কেউ বাঁচাতে পারবে না মাইন্ড ইট।এসময় ওসি ওই লোককে পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। কিন্তু সে ওসিকে বলে সময়মত সামনে এসেই পরিচয় দেব।

এরপর ওসি ফোন কেটে দেন। আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধির আলাপকালে ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন ৩১ জুলাই দিবাগত রাত ১:৩৭ মিনিটে আমার মোবাইলে একটা নাম্বার থেকে বার বার কল আসে আমি রিসিভ করিনি।৭/৮ টা কল দেখে আমি কল ব্যাক করলে লোকটি বলে আওয়ামিলীগ দশ বছর পরে হইলেও ফিরবে, বিষয়টা মাথায় রাইখেন।

দিন ঘুরলে বাংলাদেশের যেখানে থাকবেন ধরা হবে, মাইন্ড ইট।সমন্বয়ক জামাত কেউ বাচাতে পারবেনা।আমি পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে সময়মতো দেখা হবে বলে লাইন কেটে দেয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক