সুনামগঞ্জে নৌকাসহ ৩২টি ভারতীয় গরু আ ট ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ AM

সুনামগঞ্জে নৌকাসহ ৩২টি ভারতীয় গরু আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৬:২৬:৩৭ PM

সুনামগঞ্জে নৌকাসহ ৩২টি ভারতীয় গরু আ ট ক

সংগৃহিত


সুনামগঞ্জে সীমান্তে ৩২টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। শনিবার ভোর রাতে তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত থেকে এসব গরু আটক করা হয়।

বিজিবি সূত্র জানা গেছে, তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে ভোর রাতে বীরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে বিজিবি। এসব গরু ও নৌকার সিজার মূল্য ২০ লক্ষ চল্লিশ হাজার টাকা।

এদিকে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের বিওপি সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর থেকে ১৪টি ভারতীয় গরু আটক করে বিজিবি, যার সিজার মূল্য ৯ লক্ষ ৮০ হাজার টাকা।

২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক স্টিলবডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন, পান দীর্ঘমেয়াদি কাঁচা ফসল হওয়ায় দাম ওঠানামা করে। বর্ষাকালে বরজে পানের উৎপাদন বেশি হয়। তাই বাজারে সরবরাহ বেশি থাকে। এ সময় দাম কিছুটা কমে যায়। তিনি বলেন, পান চাষ লাভজনক ফসল হওয়ায় আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি। বর্ষা মৌসুম শেষে পানের ন্যায্য দাম পান কৃষকরা, তখন লোকসান পুষিয়ে নিতে পারেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা